Facebook Twitter Instagram YouTube

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে আজ শপথ নিচ্ছেন ড. নাজমুজ্জামান ভূঁইয়া


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ /
পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে আজ শপথ নিচ্ছেন ড. নাজমুজ্জামান ভূঁইয়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। আজ রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন।

আজ বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এর আগে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করেছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটবে, সে পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh