ভারতের দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবার বিশ্ববিদ্যালয়টিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং নিরাপত্তা রক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের পাশাপাশি ক্যাম্পাসের দেওয়ালে ‘ফ্রি কাশ্মীর’ ও ‘ফ্রি শারজিল ইমাম’-এর মতো স্লোগান লেখার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই স্লোগানগুলো ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত শিক্ষার্থী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
আপনার মতামত লিখুন :