Facebook Twitter Instagram YouTube

রায়গঞ্জে পৃথক অভিযানে ২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ /
রায়গঞ্জে পৃথক অভিযানে ২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন এবং মাদক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষিকোলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে হযরত আলী (৪৫) এবং চকনুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম (৪৫)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলায় হযরত আলীকে গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুরের দিকে অপর একটি অভিযানে মাদক মামলার আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh