
চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ে এই রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ দশমিক ৭৫৯ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, জুলাই মাসের ২১ তারিখ এক দিনেই প্রবাসীরা ৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানেরই প্রতিফলন।
আপনার মতামত লিখুন :