
চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার হিসেবে দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৯৮ কোটি ৯০ লাখ টাকা।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুধুমাত্র রোববার (১৯ জুলাই) একদিনেই প্রবাসী আয় এসেছে এক হাজার ৭২২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ২৭ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আপনার মতামত লিখুন :