
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো পুরো দেশ। নিজের প্রথম ভাষণ দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে তার মা আইলিন বার্নহ্যামকে জড়িয়ে ধরতে দেখা যায়।
সম্প্রতি দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নহ্যাম জানিয়েছেন, তার বাবা রয় বার্নহ্যাম আলঝেইমার রোগে আক্রান্ত। এ কারণে তিনি জানেন না যে তার ছেলে বর্তমানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। গত সপ্তাহে মা ও ভাইদের সঙ্গে নিয়ে একটি পরিচর্যাকেন্দ্রে গিয়ে বাবার সঙ্গে দেখা করেছেন বার্নহ্যাম।
সেই স্মৃতিচারণ করতে গিয়ে বার্নহ্যাম বলেন, এটি তাদের পুরো পরিবারের অর্জন। তিনি আরও যোগ করেন, যদিও তার বাবা জানেন না যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তবুও তার মনে হয় যে তারা যেন একসঙ্গেই এই বিশাল অর্জনটি করেছেন।
আপনার মতামত লিখুন :