
শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, সরকার এই ঘটনাকে কোনোভাবেই উপেক্ষা করবে না এবং আইন ভঙ্গকারী যে-ই হোক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে।
উপদেষ্টা বলেন, শাপলা চত্বরে যে বিপর্যয় ঘটেছে, সরকার তার প্রয়োজনে পদক্ষেপ নিতে গিয়ে সেখানে যেসব আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তার বিচার হওয়া আবশ্যক। তিনি সেই সময়ের পরিস্থিতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, কীভাবে তাদের ডেকে আনা হয়েছিল, আসতে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেখানে যে ম্যাসাকার বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, তা সবারই মনে আছে। বর্তমান সরকারের সময় এই ঘটনার সুষ্ঠু বিচার হবে এবং কোনো ধরনের বাধা থাকবে না বলে তিনি আশ্বস্ত করেন।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় এই ঘটনার সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন, যা সবার জানা। তাই এই সরকারের আমলে বিচার প্রক্রিয়া ঠিকমতো সম্পন্ন হবে এবং এতে কোনো অস্পষ্টতা বা উপেক্ষার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৪: ৫৮আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৫: ২০
আপনার মতামত লিখুন :