Facebook Twitter Instagram YouTube

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ বৃহস্পতিবার দেশে আসছে


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ /
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ বৃহস্পতিবার দেশে আসছে

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে আনা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার (২৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটে করে মরদেহগুলো বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়া নিহত এই ৯ জন হলেন—নওগাঁর মো. ফরিদ, মো. রুবেল প্রামানিক, মো. সোহেল রানা, মো. কলিমউদ্দিন, মো. মোহন আলী, মো. সুমন আলী ও আব্দুল জলিল সরদার, নাটোরের রবিউল ইসলাম এবং রাজশাহীর মো. শ্যামল উদ্দিন মাঝি।

বিমানবন্দরের কার্গো গেটে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৬ জন বাংলাদেশি নাগরিক নিহত হন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh