Facebook Twitter Instagram YouTube

রোববার শপথ নেবেন আপিল বিভাগের নতুন বিচারপতি হাবিবুল গনি


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ /
রোববার শপথ নেবেন আপিল বিভাগের নতুন বিচারপতি হাবিবুল গনি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি মো. হাবিবুল গনি আগামী রোববার (৩০ আগস্ট) শপথ গ্রহণ করবেন। সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করাবেন।

এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেন। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি মো. হাবিবুল গনিকে শপথ গ্রহণের তারিখ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh