Facebook Twitter Instagram YouTube

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প, হরমুজ নিয়ন্ত্রণের দাবি


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ /
ইরানের কাছে ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প, হরমুজ নিয়ন্ত্রণের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। সোমবার (১০ আগস্ট) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত পাঁচ দশকে ইরানের কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে, তার জন্য তেহরানকে অর্থ প্রদান করতে হবে।

ট্রাম্পের এই দাবি এমন এক সময়ে এলো যখন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করছে ইরান। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও এলএনজি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচল করত। বর্তমানে এই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে।

ইরানের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে যে, যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তেহরান স্পষ্ট জানিয়েছে, এসব শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। এর পাল্টা জবাবেই ট্রাম্প গত ৫০ বছরের ক্ষয়ক্ষতির জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din