Facebook Twitter Instagram YouTube

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১টি বিমান-ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ / ০
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১টি বিমান-ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত

চলতি বছরের শুরুতে ইরানে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন সামরিক বাহিনীর অন্তত ৮১টি বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। 'ইউএস এয়ারক্রাফট কমব্যাট ড্যামেজ ইন অপারেশন এপিক ফিউরি: কনসিডারেশনস ফর কংগ্রেস' শিরোনামের এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের ক্ষয়ক্ষতির এক বিরল সরকারি হিসাব তুলে ধরা হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৩৩০ কোটি ডলার।

ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জামের তালিকায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান ও ড্রোন রয়েছে। এর মধ্যে এফ-৩৫এ লাইটনিং-২, এফ-১৫ এবং এমকিউ-৯ রিপার ড্রোন উল্লেখযোগ্য। প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি এফ-১৫ যুদ্ধবিমানের মূল্য ৩ কোটি ডলারের বেশি। ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোনের প্রতিটির দাম ৩ থেকে ৫ কোটি ডলার এবং পঞ্চম প্রজন্মের এফ-৩৫এ লাইটনিং-২ বিমানের প্রতিটি ৯ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের।

মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্র ১২টি এফ-১৫ই, একটি এফ-৩৫এ লাইটনিং-২, দুটি এ-১০ থান্ডারবোল্ট-২ এবং সাতটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান হারিয়েছে। এর মধ্যে ২ মার্চ কুয়েতের আকাশে নিজেদের বাহিনীর গুলিতে তিনটি এফ-১৫ ভূপাতিত হয় এবং পরের মাসে ইরানের আকাশে আরেকটি এফ-১৫ ধ্বংস হয়। এছাড়া ৯ ও ১০ সেপ্টেম্বর জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলায় অন্তত আটটি এফ-১৫ই সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতির তালিকায় আরও রয়েছে একটি ই-৩ সেন্ট্রি আকাশপথের সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, দুটি এমসি-১৩০জে কমান্ডো-২, একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন-২ উদ্ধারকারী হেলিকপ্টার, একটি এমকিউ-৪সি ট্রাইটন, তিনটি এমকিউ-১ এবং ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন। ই-৩ সেন্ট্রি নজরদারি বিমানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটির মূল্য প্রায় ২৭ কোটি ডলার। এ ছাড়াও যুক্তরাষ্ট্র একটি এএইচ-৬৪ অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টার, চারটি এএইচ-৬ লিটল বার্ড এবং একটি এমএইচ-৬০ সি হক হেলিকপ্টার হারিয়েছে।

সিআরএস সতর্ক করেছে যে, এই হিসাব চূড়ান্ত নয় কারণ অনেক সামরিক তথ্য এখনো গোপন রয়েছে এবং অভিযান চলমান থাকায় ক্ষতির পরিমাণ পরিবর্তিত হতে পারে। কিছু ক্ষতিগ্রস্ত বিমান মেরামতের পর পুনরায় সচল হতে পারে। এদিকে, ইরানে ব্যবহৃত অস্ত্রের ব্যয়ও দ্রুত বাড়ছে। এক মাসের কিছু বেশি সময়ে এই ব্যয় ২১৭০ কোটি ডলার থেকে বেড়ে ২৮১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে কংগ্রেশনাল বাজেট অফিসের আগের প্রতিবেদনে অস্ত্রের ব্যয় ২১৭০ কোটি ডলার উল্লেখ ছিল। হোয়াইট হাউস বা পেন্টাগন এখন পর্যন্ত এসব প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি।

এছাড়া ৯ ও ১০ সেপ্টেম্বর জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলায় আরও অন্তত আটটি এফ-১৫ই সামান্য ক্ষতিগ্রস্ত হয়।এছাড়া যুক্তরাষ্ট্র একটি ই-৩ সেন্ট্রি আকাশপথের সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, দুটি এমসি-১৩০জে কমান্ডো-২ বিশেষ অভিযানবিষয়ক বিমান, একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন-২ উদ্ধারকারী হেলিকপ্টার, একটি এমকিউ-৪সি ট্রাইটন, তিনটি এমকিউ-১ এবং ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে।বোয়িং-৭০৭ যাত্রীবাহী বিমানের ওপর ভিত্তি করে তৈরি ই-৩ সেন্ট্রি নজরদারি বিমানটি পুরোনো হলেও মার্কিন সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ।

মার্কিন বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে দেশটির বহরে এ ধরনের মাত্র ৩২টি বিমান সক্রিয় ছিল।যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও একটি এএইচ-৬৪ অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টার, চারটি এএইচ-৬ লিটল বার্ড হালকা আক্রমণকারী হেলিকপ্টার এবং একটি এমএইচ-৬০ সি হক সামুদ্রিক হেলিকপ্টার হারিয়েছে।তবে এই ক্ষয়ক্ষতির হিসাব চূড়ান্ত নয় বলে সতর্ক করেছে সিআরএস।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy