Facebook Twitter Instagram YouTube

হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহারে যুক্ত হলো চারটি নতুন ফিচার


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ / ০
হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহারে যুক্ত হলো চারটি নতুন ফিচার

গ্রুপ চ্যাটের অভিজ্ঞতাকে আরও সহজ এবং গোছানো করার লক্ষ্যে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ চারটি নতুন ফিচার চালু করেছে। মূলত বড় গ্রুপের ক্ষেত্রে প্রতিদিন অসংখ্য মেসেজের ভিড়ে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে যে ভোগান্তি পোহাতে হতো, তা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ফিচারের মধ্যে অন্যতম হলো গুরুত্বপূর্ণ মেসেজ স্থায়ীভাবে পিন করে রাখা। আগে পিন করা মেসেজের জন্য ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করতে হতো, যা এখন আর প্রয়োজন হবে না। ফলে গ্রুপের নিয়মকানুন বা জরুরি ঘোষণাগুলো চ্যাটের ওপরের অংশে স্থায়ীভাবে থাকবে এবং সদস্যদের তা বারবার খুঁজতে হবে না।

গ্রুপে নতুন সদস্য যুক্ত হওয়ার পর তাদের আগের আলোচনা সম্পর্কে ধারণা দিতেও নতুন সুবিধা আনা হয়েছে। এখন অ্যাডমিনরা চাইলে নতুন সদস্যদের সঙ্গে পুরোনো চ্যাটের সাম্প্রতিক ইতিহাস শেয়ার করতে পারবেন। এই মেসেজ আদান-প্রদান এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় সুরক্ষিত থাকবে।

বড় গ্রুপে নিজের নাম মেনশন করা মেসেজ খুঁজে পাওয়া সহজ করতে যুক্ত হয়েছে নতুন মেনশন ফিল্টার। এর মাধ্যমে কোনো সদস্যকে ট্যাগ করা মেসেজগুলো আলাদাভাবে দেখা যাবে। এছাড়া এখন থেকে নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস শেয়ার করা যাবে। সাধারণ স্ট্যাটাসের মতো এগুলোও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, ফলে আলাদা করে প্রতিটি সদস্যকে মেসেজ পাঠানোর প্রয়োজন পড়বে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh