Facebook Twitter Instagram YouTube

আজ বিশ্ব পর্যটন দিবস: ডিজিটাল প্রযুক্তিতে নতুন রূপ পাচ্ছে পর্যটন


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ণ /
আজ বিশ্ব পর্যটন দিবস: ডিজিটাল প্রযুক্তিতে নতুন রূপ পাচ্ছে পর্যটন

আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পর্যটনকে নতুনভাবে ডিজাইন করতে ডিজিটাল কর্মসূচি ও কৃত্রিম বুদ্ধিমত্তা’। দিবসটি উদযাপনে রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলায় বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রাজধানীসহ সব জেলায় একযোগে দিবসটি উদযাপনের নির্দেশনা দিয়েছেন। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এ কর্মসূচি প্রণয়নের নির্দেশ দেন।

মন্ত্রী আফরোজা খানম জানান, সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করা হবে। তিনি বলেন, দেশের পর্যটনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির প্রদর্শনী করা হবে।

সরকার দেশের পর্যটনশিল্পকে বৈশ্বিক পরিমণ্ডলে আরও পরিচিত ও শক্তিশালী করে তুলতে কাজ করছে। এই লক্ষ্য অর্জনে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh