
আজ বেলা ১১টায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত সাংবাদিকদের ব্রিফ করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
উল্লেখ্য ১০ ফেব্রুয়ারি, ২০২৬খ্রি., ২১.০০ ঘটিকায় বাদীর মেয়েকে প্রথমত ফুসলিয়ে অপহরণপূর্বক কোতোয়ালিরচর সাকিনস্থ হোসেন বাজারে চৈতি টেক্সটাইল মিলের পিছনে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষন এবং পরবর্তীতে আসামীগণ ধর্ষনের ঘটনাটি ধামাচাঁপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। অতঃপর ঘটনার ধারাবাহিকতায় ২৫/০২/২০২৬খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় এজাহারনামীয় আসামীরা পরস্পর যোগাসাজসে কোতয়ালীরচর বড়ইতলা তিন রাস্তার মোড়ে ভিকটিমের স্বামী ও ভিকটিমকে পথরোধ করতঃ বাদীর স্বামীর নিকট হতে বাদীর মেয়েকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। সর্বশেষ ২৬/০২/২০২৬খ্রিঃ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার সময় বাদীর মেয়েকে কোতয়ালিরচর দড়িকান্দী সাকিনস্থ মোঃ জাকির হোসেন এর সরিষা ক্ষেতের উপর হতে মৃত অবস্থায় উদ্ধার করে। আসামীরা বাদীর মেয়েকে মেরে লাশ গুম করার জন্য মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের কোতয়ালিরচর দড়িকান্দী সাকিনস্থ মোঃ জাকির হোসেন এর সরিষা ক্ষেতের উপর রেখে যায়।
নরসিংদীর মাধবদী থানার চাঞ্চল্যকর আমেনা হত্যার মূল অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে মাওনা, গাজীপুর ও আরেক অভিযুক্ত হযরত আলীকে গৌরীপুর, ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। আলোচিত এ ঘটনায় ০৪ ধর্ষকসহ মোট গ্রেফতার ০৭ জন।
গ্রেফতারকৃত আসামীরা হলো ১। নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), পিতা-শাহজাহান, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ২। এবাদুল্লাহ (৪০), পিতা-মৃত সাহাবুদ্দিন, সাং-কোতয়ালীরচর, সাদু খলিফার বাড়ী, ৯নং ওয়ার্ড, মাধবদী পৌরসভা, থানা-মাধবদী, জেলা-নরসিংদী,
৩। হযরত আলী (৪০), পিতা-হান্নান মুন্সি, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৪। গাফফার (৩৭), পিতা-অজ্ঞাত, সাং-কোতয়ালীরচর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
৫। আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫), পিতা-নাজিম, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৬। মোঃ ইমরান দেওয়ান (৩২), পিতা-আহাম্মদ দেওয়ান, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা- নরসিংদী, ৭। মোঃ আইয়ুব (৩০), পিতা-মোঃ আজগর আলী, সাং-কোতয়ালীরচর, বিলপাড়, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
আপনার মতামত লিখুন :