
সদ্য সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী জানান, দুদক চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, 'অভিযোগগুলোর সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'
তিনি আরও বলেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেওয়া হবে, অন্যদিকে কেউ যেন অন্যায়ভাবে কোনো কিছুর শিকার না হন, সেটিও নিশ্চিত করতে চায় সরকার। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে কি করণীয় আছে, তা সরকার যথাসময়ে নেবে।
নতুন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, সংবিধানের বিধান মেনেই পরবর্তী সব কার্যক্রম পরিচালিত হবে এবং সরকার সাংবিধানিক প্রক্রিয়াই অনুসরণ করবে।
আপনার মতামত লিখুন :