
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ইসরাইলি আর্মি রেডিওর নিরাপত্তা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসের তুলনায় ২০২৬ সালের একই সময়ে এই হামলার হার ৬৩ শতাংশ বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে মোট ৬৬০টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে, যেখানে ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৪০৫টি।
অধিকৃত এই অঞ্চলে সহিংসতা ও প্রাণহানির ঘটনাও অব্যাহত রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে অন্তত এক হাজার ১৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫০ জন শিশু। এছাড়া চলতি বছর এ পর্যন্ত অন্তত ৮৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ২১ জনের মৃত্যুর কারণ হিসেবে সরাসরি বসতি স্থাপনকারীদের হামলার কথা উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :