Facebook Twitter Instagram YouTube

চাকসু ভবনের পেছনের কলার ঝুপড়িতে জমজমাট আড্ডায় মেতেছেন শিক্ষার্থীরা।


admin প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ /
চাকসু ভবনের পেছনের কলার ঝুপড়িতে জমজমাট আড্ডায় মেতেছেন শিক্ষার্থীরা।

চাকসু ভবনের পেছনের কলার ঝুপড়িতে জমজমাট আড্ডায় মেতেছেন শিক্ষার্থীরা। বর্তমান শিক্ষার্থী তো আছেনই। সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতাদের অনেকে পর্যবেক্ষক হয়ে এসেছেন তাদের প্রিয় ক্যাম্পাসে। বিশেষ করে চাকসু ভবনের পেছনে কলা ফ্যাকাল্টির ঝুপড়িতে ছিল জমজমাট এই আড্ডা। প্রিয় ক্যাম্পাসে ভোটের ফাঁকে আড্ডায় মেতে ওঠেন তারা।

প্রার্থীরা আড্ডার ফাঁকে নিজের জন্য ভোট চেয়ে নিচ্ছন ভোটারদের কাছে। যেখানে নির্বাচনী ঝড় বইছে। প্রতি বছর  নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রায় ৩৬ বছর পর হচ্ছে এবারের নির্বাচন।  এই প্রজন্ম এর আগে নির্বাচন ঘিরে এমন উৎসবমুখর পরিবেশ আর দেখেনি।

 

চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বয়াক সাইফুদ্দিন সালাম মিঠুকে দেখা যায় এই কলার ঝুপড়িতে। যেখানে ১০/১২টি টিনশেড আধাপাকা ঝুপড়ি ঘরে সাশ্রয়ী দামে বেচাকেনা হয়, ভাত-পানি, চা-সিগারেট।

মিঠু  যুগান্তরকে বলেন, কলার ঝুপড়িতে আড্ডার স্মৃতি মনে পড়ছে। এই ঝুপড়ির চেহারা আগের মতোই আছে। এক সময় তারা সংগঠনের কর্মসূচি পালন করা মাত্র ক্যাম্পাস থেকে বের হয়ে যেতেন নানা শঙ্কা থেকে। প্রতিপক্ষের হামলার ভয়ে। আগামীতে যাতে এ ধরনের পরিবেশ আর ফিরে না আসে, কোন ছাত্র সংগঠনই যাতে সাধারণ শিক্ষার্থীদের ওপর অন্যায় প্রভাব বিস্তার না করে সেটাই কামনা করেন তিনি।