
ইলিয়াছ হায়দার: পবিত্র মাহে রমজানে ধনী-গরিব নির্বিশেষে সকলের শান্তি ও সমৃদ্ধি কামনায় শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালা মিয়া স্যারের পারিবারিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ মার্চ বিকেলে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ সংলগ্ন মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব মুহূর্তে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী এমপি।জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা, ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :