
দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ে রদবদল ও নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা এক কার্যালয় আদেশে এই প্রশাসনিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদেশ অনুযায়ী, মহাপরিচালক মো. মোজাম্মেল হককে মানিলন্ডারিং বিভাগের মহাপরিচালক পদ থেকে সরিয়ে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে তার বর্তমান পদ মহাপরিচালক (বিশেষ তদন্ত) পদে বহাল রেখে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানিলন্ডারিং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পরিচালক দাউদ হোসেন চৌধুরীকে অর্থ ও হিসাব বিভাগ থেকে সরিয়ে পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ) সেলে বদলি করা হয়েছে। কার্যালয় আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আপনার মতামত লিখুন :