Facebook Twitter Instagram YouTube

অপরাধ দমনে পুলিশ বাহিনী শতভাগ সফল, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ /
অপরাধ দমনে পুলিশ বাহিনী শতভাগ সফল, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্তমান সরকারের ছয় মাসের দায়িত্ব পালনকালে অপরাধ দমনে পুলিশ বাহিনীর সাফল্যের কথা তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধমূলক ঘটনা নেই যেখানে পুলিশ বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি। প্রতিটি অপরাধের ঘটনায় আসামিদের বিচারের আওতায় আনা বর্তমান সরকারের একটি বড় কৃতিত্ব বলে তিনি মন্তব্য করেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় পুলিশ বাহিনীকে ভঙ্গুর মনোবল ও অবস্থায় পাওয়া গিয়েছিল। গত ছয় মাসে তাদেরকে একটি উন্নত অবস্থানে নিয়ে আসা সম্ভব হয়েছে। এখন তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।

রংপুরে একই পরিবারের চারজন সদস্যকে হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, অপরাধ সংঘটিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যেই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। রামিসা হত্যাসহ জাতীয়ভাবে আলোচিত বা অনালোচিত প্রতিটি অপরাধের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখেছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় আসামিদের আদালতের মুখোমুখি করেছে। ক্ষেত্রমতে সমাজের চাহিদা অনুযায়ী সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করেছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সবকিছুই আপনারা জানেন। এই স্বল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না।

সম্প্রতি রংপুরে একই পরিবারের ৪ জনের হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এ রকম রামিসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয়নি প্রত্যেকটা অপরাধ আমরা এড্রেস করতে পেরেছি। যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পেরেছি। আদালতের কাছে স

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin