
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন 'ভিভো ভি৮০ লাইট ফাইভজি' উন্মোচন করেছে। 'স্লে এভরি এজ' স্লোগান নিয়ে আসা এই হ্যান্ডসেটটি মূলত তরুণ প্রজন্মের প্রিমিয়াম লাইফস্টাইল, আধুনিক ক্যামেরা এবং স্মুথ পারফরম্যান্সের চাহিদা পূরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে। ফোনটি সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু—এই দুটি নান্দনিক রঙে পাওয়া যাচ্ছে।
নতুন এই ডিভাইসে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডুয়াল-কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিট এইচবিএম ব্রাইটনেস সাপোর্ট করে। এর ক্যামেরা বিন্যাসটি স্কাইলাইন আড়াআড়ি ডিজাইনে তৈরি। ছবি তোলার জন্য ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা এবং পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট সেন্সর দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের জন্য এতে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর যুক্ত করা হয়েছে। এছাড়া ৮ জিবি এক্সটেন্ডেড র্যামের সুবিধা থাকায় মাল্টিটাস্কিংয়ে দ্রুতগতি পাওয়া যাবে এবং টানা ৫০ মাস বা তার বেশি সময় ব্যবহারের পরও স্মুথ পারফরম্যান্স বজায় থাকবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ সময় ব্যাকআপের জন্য এতে ৭০৫০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পানি ও ধুলা থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং যুক্ত করা হয়েছে।
ভিভো ভি৮০ লাইট ফাইভজি দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা। সাধারণ গ্রাহকদের ক্রয়ের সুবিধার্থে ফোনটিতে ৯ মাস পর্যন্ত শূন্য শতাংশ (০%) সুদে ইএমআই এবং হায়্যার পারচেজ সুবিধা প্রদান করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :