Facebook Twitter Instagram YouTube

বাধা উপেক্ষা করেই রোববার দিল্লিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ / ০
বাধা উপেক্ষা করেই রোববার দিল্লিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির

ভারতে নরেন্দ্র মোদি সরকারের চাপ ও পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলন অব্যাহত রাখার সংকল্প প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নিজেদের দাবি আদায়ে আগামীকাল রোববার ভারতের রাজধানী দিল্লির যন্তরমন্তরের উদ্দেশে পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন দলটির নেতা অজিঙ্ক শিন্ডে।

সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় অজিঙ্ক শিন্ডে দাবি করেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনে বর্তমান সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। তিনি মন্তব্য করেন, বিরোধী দলগুলো একজোট হয়ে আবারও প্রতিরোধ গড়ে তুললে সরকারের ক্ষমতার ভিত কেঁপে উঠবে।

কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে দলের অনড় অবস্থানের কথা তুলে ধরে শিন্ডে জানান, কোনো বাধার সামনেই তারা পিছু হটবেন না। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যন্তরমন্তরে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সিজেপির ওই এক্স পোস্টে শিন্ডের বিবৃতির পাশাপাশি একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও প্রকাশ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh