Facebook Twitter Instagram YouTube

ঢাবিতে শিবিরের ম্যারাথন দৌড় নিয়ে সমালোচনায় রাশেদ খান


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ /
ঢাবিতে শিবিরের ম্যারাথন দৌড় নিয়ে সমালোচনায় রাশেদ খান

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির ‘লীগ ধর’ নামে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করে। এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কঠোর মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। তিনি দাবি করেন, এই ম্যারাথনে অংশগ্রহণকারীদের ৯০ শতাংশ অতীতে আওয়ামী লীগের পেছনে একইভাবে দৌড়ঝাঁপ করেছে।

রাশেদ খান তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আজকে ঢাবিতে শিবির যে ‘লীগ ধর’ নামে ম্যারাথন দৌড় দিয়ে প্রতীকী লীগ পেটাল, ঠিক বিগত ১৬ বছর ছাত্রলীগের মধ্যে গুপ্ত না থেকে সত্যিই যদি লীগকে পেটাত, তবে ছাত্রলীগ দানব হয়ে উঠতে পারত না, শেখ হাসিনাও এতদিন ক্ষমতায় থাকতে পারত না!’

তিনি আরও অভিযোগ করেন যে, জামায়াত-শিবিরের গুপ্ত কৌশলের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে। রাশেদ খানের মতে, যদি গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন না হতো, তবে শিবির তাদের কৌশলের অংশ হিসেবে ছাত্রলীগেই থেকে যেত। তিনি বলেন, আজকের এই দৌড়ে অংশগ্রহণকারীদের অনেকেই তখন ছাত্রলীগের বড় বড় পদে থাকতেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy