Facebook Twitter Instagram YouTube

গণপূর্ত অধিদপ্তরে ১৭৭ জনের নিয়োগ, আবেদনের সময়সীমা ঘোষণা


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ /
গণপূর্ত অধিদপ্তরে ১৭৭ জনের নিয়োগ, আবেদনের সময়সীমা ঘোষণা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডের ৬টি পদে মোট ১৭৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২ আগস্ট সকাল ১০টায় এবং চলবে ৩১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ কোনো আবেদনপত্র কর্তৃপক্ষ গ্রহণ করবে না। আগ্রহী প্রার্থীদের গণপূর্ত অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময় ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করা বাধ্যতামূলক।

প্রার্থীদের বয়সসীমা ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ২ নম্বর পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর এবং বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি প্রদানের ক্ষেত্রে টেলিটক সিম ব্যবহার করতে হবে। পরীক্ষার ফি হিসেবে ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য ফি হিসেবে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din