
চলতি আগস্ট মাসের শুরু থেকে ১২ তারিখ পর্যন্ত দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার অনুযায়ী, স্থানীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ১৮ হাজার ৪৩৭ কোটি ৭০ লাখ টাকা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের ১২তম দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৩৬৫ কোটি ৩০ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম ১২ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১০৫ কোটি ৪০ হাজার ডলার। সেই হিসেবে গত বছরের তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ৪২ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৩৫ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৩৫৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের এই সময়ে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৩ দশমিক ২৪ শতাংশে।
আপনার মতামত লিখুন :