ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আফগানিস্তান। জিম্বাবুয়ের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানরা জয় তুলে নেয় ৭ উইকেট ও ৯৩ বল হাতে রেখে।
ফাইনালে টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বোলিং তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। ৪৩.৩ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে তারা মাত্র ১৬৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
১৭০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানকে দারুণ শুরু এনে দেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে তারা মাত্র ৫৮ বলে ৬৮ রানের মারকুটো জুটি গড়েন। ৩১ বলে ৩৬ রান করে গুরবাজ আউট হলে এই জুটি বিচ্ছিন্ন হয়। এর পরপরই সেদিকুল্লাহ অটল ৬ রান করে সাজঘরে ফেরেন। ১২ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও জিম্বাবুইয়ান বাঁহাতি পেসার নেমান নিয়ামহুরির তোপের মুখেও ইব্রাহিম জাদরান ও রহমত শাহ দলকে জয়ের পথে এগিয়ে নেন।
জয়ের খুব কাছে গিয়ে ৪৩ রান করে রহমত শাহ আউট হলেও ইব্রাহিম জাদরান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৭০ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলে তিনি মাঠ ছাড়েন বিজয়ী বেশে।
আপনার মতামত লিখুন :