রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে আইনশৃঙ্খলার অবনতি রোধে ৪৪টি মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। গত শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি আসামিদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির বিভিন্ন বিভাগের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ২০৬ জন, তেজগাঁও বিভাগে ১১০ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল বিভাগে ৭৮ জন, গুলশান বিভাগে ৭৮ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, রমনা বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩২ জন এবং এসআরইউ বিভাগ ও গোয়েন্দা বিভাগ থেকে ৪ জন করে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :