Facebook Twitter Instagram YouTube

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ / ০
হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও আটজনের প্রাণহানি ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৪ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৩২৪ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫১ জন।

হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy