Facebook Twitter Instagram YouTube

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ /
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় সুবর্ণজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লোগো উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বিএনপি নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এবং শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। তিনি বলেন, জাতীয় প্রেসক্লাবের পর দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রেসক্লাবগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব অন্যতম। তিনি এই সুবর্ণজয়ন্তীর আয়োজনকে স্মরণীয় করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছর পূর্তিকে শুধু একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠান হিসেবে নয়, বরং পুরো ব্রাহ্মণবাড়িয়ার উৎসবে পরিণত করতে হবে। তিনি এই আয়োজন তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার পাশাপাশি ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদেরও সম্পৃক্ত করার আহ্বান জানান। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাব পরিচালনাকে তিনি প্রতিষ্ঠানটির ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাংবাদিক মনজুরুল আলম, জয়দুল হোসেন, শেখ শহিদুল ইসলাম, আশিকুল ইসলাম, আল আমিন শাহিন, পীযুষ কান্তি আচার্য্য, দীপক চৌধুরী বাপ্পী, আবদুন নূর, শাহাদৎ হোসেন ও আশেক মান্নান হিমেল। অনুষ্ঠানে ওয়াসিকুর রহমান মোস্তাক মোল্লা, দেওয়ান দিদারুল আলম ও খাইরুল হাসান প্রধান অতিথির কাছ থেকে প্রেসক্লাবের আজীবন সদস্যপদ গ্রহণ করেন। আয়োজনটিতে প্রেসক্লাবের কার্যক্রম ও ইতিহাস নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh