Facebook Twitter Instagram YouTube

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ /
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে অধিদপ্তর জানিয়েছে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

রোববার বিকেলে প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, এই ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জন হামে আক্রান্ত হয়েছে এবং ৯৮৮ জন হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে। সব মিলিয়ে একদিনে আক্রান্ত শিশুর সংখ্যা ১ হাজার ৬৩ জন। একই সময়ে হাসপাতালে ৯৩৮ জন শিশু নতুন করে ভর্তি হয়েছে এবং ৯৪২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৮ জনের প্রাণহানি ঘটেছে। অর্থাৎ এই সময়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৮৭৩ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫ জন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor