Facebook Twitter Instagram YouTube

দেশের আট বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ২:০০ অপরাহ্ণ /
দেশের আট বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, যা জনভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin