Facebook Twitter Instagram YouTube

ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে: বাদশাহ সালমান


প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৬, ২:০১ অপরাহ্ণ /
ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে: বাদশাহ সালমান

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ জানিয়েছেন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। মঙ্গলবার জেদ্দায় অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বাদশাহ সালমান এই চুক্তিকে একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্ব হিসেবে অভিহিত করে জানান, এটি তিন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে। গত শুক্রবার মক্কায় অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় সম্মেলনে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব এই চুক্তিতে স্বাক্ষর করে।

বাদশাহ সালমান আরও বলেন, এই সম্মেলনের মাধ্যমে তিন দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। একই সঙ্গে, সম্মেলনে তিন দেশের অভিন্ন কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

এই চুক্তির আওতায় তিন দেশ যৌথ নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র আরও গভীর করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh