
সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ওই বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী এবং তাদের গৃহপরিচারিকা রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে বা কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত তথ্য জানা যাবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে বাসায় তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :