
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত শনিবার (১ আগস্ট) দিনভর পরিচালিত এই অভিযানে ট্রাফিক আইন অমান্য করার দায়ে মোট ১ হাজার ৯৫টি মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলার পাশাপাশি অভিযান চলাকালে মোট ৩৮৩টি গাড়ি ডাম্পিং এবং ২৬০টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন জোনে পৃথকভাবে এই অভিযান চালানো হয়। এর মধ্যে ট্রাফিক-মতিঝিল বিভাগে সবচেয়ে বেশি ২১২টি মামলা হয়েছে। এই বিভাগে ৯টি বাস, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮৭টি মামলা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১৬টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেল।
অভিযানে ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ১০টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা দায়ের করা হয়।
এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :