Facebook Twitter Instagram YouTube

চাকরির দ্বিতীয় দিনেই ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পোশাক শ্রমিক


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ /
চাকরির দ্বিতীয় দিনেই ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পোশাক শ্রমিক

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। নিহত রাকিবুল একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী আবু রায়হান জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ছাতা মাথায় রেললাইন পার হওয়ার সময় অসতর্কতাবশত বিমানবন্দর রেলস্টেশনগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিবুলের বাড়ি ভোলার দৌলতখানের চর খলিফায়। তার বাবার নাম মফিজুল ইসলাম, যিনি পেশায় প্রাইভেট কারের চালক। রাকিবুল পরিবারের সঙ্গে রাজধানীর কুড়িলের কুড়াতলী এলাকায় থাকতেন এবং তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। স্নাতক সম্পন্ন করা রাকিবুল গত শনিবার গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরিতে যোগ দিয়েছিলেন। আজ ছিল তার চাকরির দ্বিতীয় দিন।

এদিকে, একই দিনে রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ (৩৫) নামের এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। নিহতের ভাতিজা মেহেদী জানান, গত রাতে যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে সিএনজি অটোরিকশা রেখে মেরামতের সময় অন্য একটি সিএনজি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইউসুফ জামালপুরের বকশীগঞ্জের ইদ্রিস আলীর ছেলে এবং কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা ও রেলওয়ে থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

তিনি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার রসুলপুর ২ নম্বর গলিতে থাকতেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.