Facebook Twitter Instagram YouTube

শাহজালালে ফ্লাই দুবাইয়ের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ২:০১ অপরাহ্ণ /
শাহজালালে ফ্লাই দুবাইয়ের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৩৩ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। বুধবার (২ আগস্ট) রাত ১০টার দিকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস হাউস ঢাকার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থার উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বিমানের একটি সিটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৩ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh