Facebook Twitter Instagram YouTube

৫ মাসে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে সরকার


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ /
৫ মাসে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে সরকার

গত পাঁচ মাসে সরকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের মজবুত ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে যাত্রা শুরু করে মাত্র ১৫০ দিনে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা কেবল তখনই সম্ভব হয়েছে, যখন সরকারের পেছনে জনগণের অকুণ্ঠ সমর্থন ও আস্থা রয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বিশ্বাস করেন যে রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। বিগত দিনগুলোতে সরকার কেবল সমস্যার সমাধানই করেনি, বরং একটি সমৃদ্ধিশালী বাংলাদেশের ভিত্তি গড়ে তুলেছে।

ভবিষ্যতের দিনগুলোতেও সরকার একই উদ্যম, দেশপ্রেম এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করতে চায় বলে জানান ড. মাহদী আমিন। প্রধানমন্ত্রীর এই সংকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ হোসেন স্বাধীন, সহকারী প্রেস-সচিব কে এম নাজমুল হক, গাজী শাহরিয়ার পামির এবং আশরোফা ইমদাদ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin