Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ লড়বে ফ্রান্স ও ইংল্যান্ড


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ /
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ লড়বে ফ্রান্স ও ইংল্যান্ড

২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ শনিবার দিবাগত রাতে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে ইংল্যান্ড এবং স্পেনের কাছে হেরে ফ্রান্সের ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয়। তবে আসরের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় উভয় দলই। বিশ্বকাপের সম্মানজনক তৃতীয় স্থান নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত অর্জনের লক্ষ নিয়েও মাঠে নামবেন খেলোয়াড়রা।

এই ম্যাচটি বিশেষ করে গোল্ডেন বুটের লড়াইয়ের কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে। বর্তমানে আট গোল নিয়ে শীর্ষে থাকা লিওনেল মেসির সমান গোল করে লড়াইয়ে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে, ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহামের ঝুলিতে রয়েছে ছয়টি করে গোল। তাই ব্যক্তিগত এই পুরস্কারের লড়াইয়েও চার তারকার দিকে নজর থাকবে ফুটবল বিশ্বের।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din