
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ মোট তিনজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে সিএসআর ফান্ডের অন্তত ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এই মামলার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
২০২৪ সালে সরকার পরিবর্তনের পর থেকেই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংকে থাকা শত শত কোটি টাকার হিসাব এবং এর সাথে সংশ্লিষ্ট অনিয়মগুলো নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এই অনুসন্ধানের অংশ হিসেবেই আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোর লেনদেন অবরুদ্ধ করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :