Facebook Twitter Instagram YouTube

সৌদি আরবে বজ্রঝড় ও বন্যার পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ /
সৌদি আরবে বজ্রঝড় ও বন্যার পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার পূর্বাভাস পাওয়া গেছে। এই বৈরী পরিস্থিতির কারণে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) একটি ‘রেড অ্যালার্ট’ জারি করেছে, যা আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত বহাল থাকবে।

এনসিএম-এর পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলের কিছু অংশে টানা বজ্রঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে জাজান এবং আসিরের কিছু অংশে বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে নাজরানের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

জাজান প্রদেশের আল রাইত, হারুব, আল দাইর, আল হাইদাবি, ফাইফা, আল আরিদাহ, আল হারিস, আল তুওয়াল, আল দারব, বাইশ, সাবিয়া, দামাদ, আবু আরিশ, আহাদ আল মাসারিহাহ এবং সামতাহ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জাজান শহর এবং ফরাসান দ্বীপপুঞ্জেও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আসির প্রদেশের আভা, খামিস মুশাইত, আহাদ রুফাইদাহ, সারাত উবাইদাহ, আল হারজাহ, দাহরান আল জানুব, আল নামাস, আল ফারশাহ, তানোমাহ, রিজাল আলমা, বারিক, মাহায়িল আসির, আল মাজারদাহ এবং বলকারন এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এই বৈরী আবহাওয়ার সঙ্গে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং নিম্নাঞ্চল ও উপত্যকাগুলোতে আকস্মিক পাহাড়ি ঢল বা জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। ভারী বৃষ্টিপাতের সময় উপদ্রুত এলাকার বাসিন্দা এবং গাড়িচালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে আবহাওয়ার সরকারি নির্দেশনা মেনে চলা এবং উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh