Facebook Twitter Instagram YouTube

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বাগেরহাটে হাসনাত আব্দুল্লাহ


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ণ /
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বাগেরহাটে হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই জুলাই আন্দোলন করা হয়েছিল এবং পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বাগেরহাটে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে এনসিপি এমন সব প্রার্থীদের মনোনয়ন দেবে, যাদের কাছ থেকে সেবা পেতে জনগণের কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন হবে না। তিনি আরও জোর দিয়ে বলেন, অর্থের বিনিময়ে সেবা নেওয়া লাগবে না; যারা দেশের এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে আগ্রহী, এনসিপি তাদেরই মনোনয়ন দেবে।

পথসভাটি এনসিপির বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin