Facebook Twitter Instagram YouTube

গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করেছেন হাসনাত-সারজিস: রাশেদ খান


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ /
গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করেছেন হাসনাত-সারজিস: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, এনসিপি 'জুলাই পদযাত্রা' কর্মসূচি হাতে নিলেও তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচারের চেয়ে বিএনপির বিরুদ্ধে হুমকির সুর বেশি থাকে। তিনি সম্প্রতি ফাঁস হওয়া এনসিপি নেতা ও সংসদ সদস্য হান্নান মাসউদের একটি অডিওর প্রসঙ্গ টেনে দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় হাসনাত ও সারজিস আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন।

নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ যথাক্রমে ১ ও ৪ নম্বর সমন্বয়ক হয়েও ছাত্র উপদেষ্টা হয়েছেন। অথচ ২ ও ৩ নম্বর সমন্বয়ক হওয়া সত্ত্বেও সারজিস ও হাসনাত কেন উপদেষ্টা হতে পারেননি, তা নিয়ে ৭ আগস্ট রাতের এক ছাত্র উপদেষ্টার কথোপকথনের কথা উল্লেখ করেন রাশেদ খান। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্যই তারা এই সুযোগ পাননি, যদিও তাদের পেছনে থেকেও আসিফ মাহমুদ উপদেষ্টা হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh