Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ /
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে চলা গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি কেবলই একটি গুঞ্জন। এ সময় তিনি মন্তব্য করেন, 'গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখবো।'

সাংবাদিকরা এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, বিষয়টি কেবল গুঞ্জন নয়, বরং গণমাধ্যমেও এসেছে। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের পরামর্শ দিয়ে বলেন, তাহলে আপনারা রাষ্ট্রপতিকেই এ বিষয়ে জিজ্ঞেস করতে পারেন।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি চাইলেই সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত কারণ অথবা যে কোনো কারণেই তার পদত্যাগের সুযোগ বা অপশন রয়েছে। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বর্তমান সরকার অবগত নয় বলেও তিনি স্পষ্ট করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh