
কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলার ফলে ঘাঁটিতে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি নিশ্চিত করেছে যে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এই হামলার বিষয়টি জানিয়েছে।
আইআরজিসি-এর দাবি অনুযায়ী, এই সফল অভিযানে মার্কিন বাহিনীর একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং বেশ কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
বিবৃতিতে ইরান আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলেছে, আমেরিকান শত্রু এবং এই অঞ্চলে তাদের ঘাঁটি দানকারী স্বাগতিক দেশগুলোর বোঝা উচিত যে, ইরানিদের সহ্যের বাঁধ ভেঙে গেছে। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর পরিণতি অত্যন্ত ভয়াবহ ও শোচনীয় হবে। এছাড়া শত্রু যদি এই ধারা অব্যাহত রাখে, তবে সামনে আরও বিধ্বংসী জবাব আসবে, যা যুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :