
আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ভোক্তা পর্যায়ে এখন থেকে প্রতিটি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা। রিটেইলার পয়েন্টে মূসকসহ এই নতুন মূল্য কার্যকর করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে এই নতুন নির্ধারিত দাম কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাজারে এই দামই বহাল থাকবে।
আপনার মতামত লিখুন :