Facebook Twitter Instagram YouTube

দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ /
দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১৬০ জন।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, নতুন ৪ জনের মৃত্যুর পর হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৫ জনে। তবে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৫ জনেই অপরিবর্তিত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৯০ জন শিশু। এ নিয়ে মোট উপসর্গযুক্ত আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনে। অন্যদিকে, গত একদিনে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আরও ১৭০ জন শিশু। ফলে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor