Facebook Twitter Instagram YouTube

মেঘনা পেট্রোলিয়ামে নিয়োগ: বেতন ৫৭ হাজার ৫১০ টাকা পর্যন্ত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ /
মেঘনা পেট্রোলিয়ামে নিয়োগ: বেতন ৫৭ হাজার ৫১০ টাকা পর্যন্ত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম পিএলসিতে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৬টি পদে মোট ১৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট (https://mpl.teletalk.com.bd/) থেকে আবেদন করতে হবে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৬ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা টেলিটক সিমের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। https://mpl.teletalk.com.bd/ . আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din