Facebook Twitter Instagram YouTube

ওয়ালটন প্লাজায় নিয়োগ: ডেপুটি ম্যানেজার পদে ২০০ জনের সুযোগ


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ণ /
ওয়ালটন প্লাজায় নিয়োগ: ডেপুটি ম্যানেজার পদে ২০০ জনের সুযোগ

দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন প্লাজা তাদের শোরুমের কার্যক্রম পরিচালনার জন্য নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেপুটি ম্যানেজার (শোরুম) পদে মোট ২০০ জন প্রার্থীকে নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া ২৫ আগস্ট ২০২৬ থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদনের মাধ্যমে এই সুযোগ গ্রহণ করতে পারবেন।

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবিএ অথবা বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এছাড়া শোরুমের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় দক্ষতাসম্পন্ন হতে হবে।

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের বিস্তারিত তথ্যের জন্য নির্ধারিত লিঙ্কে ভিজিট করতে পারেন।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। https://bdjobs.com/h/details/1526271?ln=1 আবেদনের শেষ সময়

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din