
চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে উপজেলার মহামায়ার একটি রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সদস্য হাফেজ জাবেদুল ইসলাম কোরআন তিলাওয়াত করেন। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এনায়েত হোসেন মিঠু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ দিদারুল আলম ভূঁইয়া।
প্রথম অধিবেশনে বিদায়ী সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন তার সম্পাদকীয় প্রতিবেদন এবং বিদায়ী কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া অডিট প্রতিবেদন উপস্থাপন করেন এম আনোয়ার হোসেন। নতুন সদস্য অন্তর্ভুক্তকরণসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান এই অধিবেশনের নির্বাচন পর্যবেক্ষণ করেন।
নির্বাচনে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ‘জাগো নিউজ’র মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন সাধারণ সম্পাদক এবং ‘আরটিভি’র মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু কোষাধ্যক্ষ হিসেবে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। এর আগে ‘দৈনিক পূর্বকোণ’র মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তিনি দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান। তিনি আরও বলেন, জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে হবে।
মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটুর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিফটন গ্রুপের সিইও ও এমডি মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন এবং সাংবাদিক দেবদুলাল ভৌমিক। অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা আ. ক. ম. জান্নাতুল করিম থোকন, ছাগলনাইয়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মিরসরাই সমিতির সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, মিরসরাই জামায়াতের আমির নুরুল কবির, সাবেক আমির নুরুল করিম, জোরারগঞ্জ জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মাসুকুল আলম সোহান, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুর মোর্শেদ কনক, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল হক মঞ্জু, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব নুর উদ্দিন জাহিদ, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নোমান, ব্যবসায়ী সাইফুল ইসলাম টুটুল, বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরফু উদ্দীন, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ছাত্রনেতা তরিকুর রহমান বাবু ও ইনজামুল হক ইমনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :