
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দায়িত্ব গ্রহণের ৫ মাসের অভিজ্ঞতায় তিনি লক্ষ্য করেছেন যে দেশে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন ঘটেনি। রাজধানীর তথ্য ভবনে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা আগে ঘুষ গ্রহণ করতেন, তারা এখনো সেই পুরনো পথেই চলছেন। সরকার পরিচালনার এই ৫ মাসে কাঙ্ক্ষিত পরিবর্তনের অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি বলে তিনি উল্লেখ করেন। তবে রাষ্ট্র ও সমাজে জুলাইয়ের চেতনা ধারণ করে প্রকৃত পরিবর্তন আনার ওপর তিনি জোর দেন।
তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি করেছেন, তা অদূর ভবিষ্যতে বাস্তবায়িত হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আপনার মতামত লিখুন :